চাঁদপুর শহরকে যানজটমুক্ত রাখতে স্টেক হোল্ডারদের নিয়ে পৌরসভায় কর্মশালা
২৫ মে, ২০২৬ ০২:৫৫ অপরাহ্ন

  

চাঁদপুর শহরকে যানজটমুক্ত রাখতে স্টেক হোল্ডারদের নিয়ে পৌরসভায় কর্মশালা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৪-০৪-২০২৫ ১১:২৬ পূর্বাহ্ন
চাঁদপুর শহরকে যানজটমুক্ত রাখতে স্টেক হোল্ডারদের নিয়ে পৌরসভায় কর্মশালা
চাঁদপুর শহরকে যানজটমুক্ত ও শহরবাসীর নির্বিঘ্ন যাতায়াতে সুব্যবস্থা এবং শৃঙ্খলাবদ্ধ নিরাপদ যানবাহনের লক্ষ্যে বিভিন্ন স্টেক হোল্ডারকে নিয়ে কর্মশালা করেছে চাঁদপুর পৌরসভা।

বুধবার (২৩ এপ্রিল ) বিকেলে চাঁদপুর পৌরসভার সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া।

তিনি বলেন, চাঁদপুর শহরকে যানজটমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত ব্যবস্থা করার লক্ষ্যে আজকের এই আয়োজন। সভায় বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে ব্যাটারি ও সিএনজিচালিত যানবাহনের বিকল্প ব্যবস্থা দেখানো হলো। পরিবেশ রক্ষার দিকটা আমাদের চালকরা মাথায় তেমন নেয় না। শুধু চালকরা নয়, আমরা অনেকেই অনেক সময় এ নিয়ে চিন্তা করি না।

পৌর প্রশাসক উপস্থিত উদ্যোক্তা কোম্পানির প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে যে ব্যাটারিচালিত অটোবাইক ও সিএনজিচালিত অটোরিকশা চলছে তার থেকে নতুন এই সাশ্রয়ী পদ্ধতিতে আনতে হলে কিছু সুযোগ-সুবিধা আপনাদের দিতে হবে। যেমন বর্তমানে চার্জ করতে যে সময় লাগে তার থেকে কম সময় লাগলে এটাতে অনেকেই আগ্রহ প্রকাশ করবে। এছাড়াও আপনাদেরকে নতুন প্রযুক্তির গাড়িটি শহরের সকলের সাথে পরিচয় করিয়ে দিতে হবে।

তিনি আরো বলেন, চাঁদপুর শহরকে সুন্দর কীভাবে করতে হবে তা আমি জানি। কিন্তু অনেকে নিয়ম মানবে না। তাই করতে পারি না। নিয়ম বা আইন করতে পারবো, কিন্তু সে নিয়ম বা আইন সকলের মানতে হবে। যে পরিকল্পনা এখানে দেখানো হলো তা খুব সুন্দর। একসময় এটা বাস্তবায়ন হবে।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া, অ্যাড. নুরুল আমিন খান আকাশ, ব্যবসায়ী মো. শাহজাহান কবির খোকাসহ অন্যরা।

রোটারিয়ান শেখ মঞ্জুরুল কাদের সোহেলের সঞ্চালনায় সম্ভাবনাময় নতুন প্রযুক্তির যানবাহন সম্পর্কে ডকুমেন্টারি উপস্থাপন করেন ট্রেড ইন্টার কন্টিনেন্টালের বিজনেস হেড মো. নাঈম হাসান খান ও আকিজ বাইসাইকেল এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রবিন খান। ইটিটি (ই টমটম)-এর ওপর ডকুমেন্টারি উপস্থাপন করেন প্রতিষ্ঠানের সিইও এন্ড ফাউন্ডার মো. জয়নাল আবেদীন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৪-০৪-২০২৫ ১১:২৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 110 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া