হাজীগঞ্জে বিষধর সাপের দংশনে নারীর মৃত্যু
২০ মে, ২০২৬ ১২:২১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জে বিষধর সাপের দংশনে নারীর মৃত্যু

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৪-০৪-২০২৫ ০৬:৪৯ অপরাহ্ন
হাজীগঞ্জে বিষধর সাপের দংশনে নারীর মৃত্যু
মসলা বাটার শিলপাটার নিচে গর্তে থাকা বিষধর সাপের দংশনে শিল্পী বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু ঘটে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে ঐ নারীর রান্না ঘরে। ঘটনাস্থল হাজীগঞ্জের হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের নতুন বাড়ি। শিল্পী বেগম এ বাড়ির আনোয়ার হোসেনের স্ত্রী। তিনি ২ সন্তানের জননী।

স্থানীয় মাসুদ খান ও হৃদয় নামের এক যুবকের সূত্রে জানা যায়, নতুন বাড়িতে পরিবারটি একা থাকে। সকাল বেলা শিল্পী বেগম রান্না ঘরে বিছানো শিলপাটাতে রসুন বাটার সময় শিলপাটার নিচের গর্তে লুকিয়ে থাকা বিষধর সাপ তার হাতে দংশন করে। সাথে সাথে শিল্পী বেগম চিৎকার দিয়ে উঠলে ছেলে শাকিল ও স্বামী দৌড়ে গিয়ে রশি দিয়ে ক্ষতস্থানে বাঁধ দেন। এর পরেই শিল্পীকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে কুমিল্লা রেফার করা হয়। কুমিল্লা নেয়ার পথে বেলা দুটার দিকে অ্যাম্বুলেন্সের মধ্যে শিল্পী বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন।

হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন লিটু সাপে কেটে নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৪-০৪-২০২৫ ০৬:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 111 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া