চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত
২৫ মে, ২০২৬ ০২:৫২ অপরাহ্ন

  

চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৫-০৪-২০২৫ ০৪:২১ অপরাহ্ন
চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত
চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল ) দুপুরে চাঁদপুর শহরের একটি রেস্টুরেন্টে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান অতিথিরা। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মহসীন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধার পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম মন্টু ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার। ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ ব্যবসায়ী মোজাফফর ভূঁইয়া ও সমিতির সহ-সাধারণ সম্পাদক সোহেল হোসেন মৃধা।

সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম নজু, জেলা ছাত্রদল নেতা আল শাহরিয়ার, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাধারণ সম্পাদক পারভেজ খান প্রমুখ।

কমিটির নেতৃবৃন্দ হলেন : ভারপ্রাপ্ত সভাপতি মো. মহসীন মিয়া, সিনিয়র সহ-সভাপতি মো. মজিবুর রহমান আখন্দ, সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা, সহ-সাধারণ সম্পাদক আল আমিন খান, সোহেল হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক মাও. মুহাম্মদ ইকবাল হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ, কোষাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সহ-দফতর সম্পাদক মাহফুজুর রহমান, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মো. আলী হোসেন, প্রচার সম্পাদক মো. মজিবুর রহমান শেখ, সম্মানিত সদস্য মো. ইসহাক মিজি, মোফাজ্জল হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. আবদুল আউয়াল শরিফ ও মারুফ হোসেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৫-০৪-২০২৫ ০৪:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 121 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া