শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৫-০৪-২০২৫ ০৫:৩০ অপরাহ্ন |
স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণকালে কচুয়ায় তিন নারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ওই ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করার সময় তিন নারী ছিনতাইকারী যথাক্রমে হালিমা বেগম (৩৫), ছৈয়দা বেগম (৩৮) ও ছালেমা বেগম (৪৫) চার নারীর গলা থেকে ৫টি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
স্থানীয় জনগণ তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে। তারা বাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার অধিবাসী।
থানা সূত্রে জানা গেছে, নারী ছিনতাইকারীগণের একটি সংঘবদ্ধ দল এ ধরনের ছিনতাইয়ের সাথে জড়িত। ওসি মো. আজিজুল ইসলাম জানান, ৩ জনকে জিজ্ঞাসাবাদ চলছে , জিজ্ঞাসাবাদ শেষে নিয়মিত মামলায় চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া