শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৫-০৪-২০২৫ ০৫:৫২ অপরাহ্ন |
চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের পুকুর থেকে নাইমুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রংয়ের কাজ করতেন এবং মৃগী রোগী ছিলো বলে স্থানীয়রা জানায়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালেএকটি পুকুর থেকে নাইমুলের মরদেহ উদ্ধার করা হয়।
চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত জানান, ঘটনাস্থলের একটি পুকুর থেকে নাইমুলের মরদেহ উদ্ধার করার পর সুরতহাল করা হয়। তদন্ত শেষে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।
এলাকার সূত্রে জানা যায়, মদনা গ্রামের এক বাড়িতে বুধবার রংয়ের কাজ শেষে সম্ভবত হাত-পা ধুতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরে পড়ে যান। এই ঘটনা কারো চোখে পড়েনি। বৃহস্পতিবার সকালে নাঈমুলের লাশ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা ঘটনাটি থানা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে গ্রামবাসীর উপস্থিতিতে পুকুর থেকে লাশ উদ্ধার করে।
নিহত নাইমুল ইসলাম চান্দ্রা চেয়ারম্যান সড়ক এলাকার ছিদ্দিক পাটওয়ারীর ছেলে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া