মতলব উত্তরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তারের সময় ৩ পুলিশ সদস্য আহত
২৭ মে, ২০২৬ ০১:৪৪ পূর্বাহ্ন

  

মতলব উত্তরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তারের সময় ৩ পুলিশ সদস্য আহত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৫-০৪-২০২৫ ০৬:৫৮ অপরাহ্ন
মতলব উত্তরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তারের সময় ৩ পুলিশ সদস্য আহত

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মো. মামুন শিকদারকে গ্রেপ্তারের সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর রাত আড়াইটার সময় ছেংগারচর গ্রামে এ ঘটনা ঘটেছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মো. মামুন শিকদার ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসার সময় মামুনকে ছিনিয়ে নেওয়ার জন্যে অজ্ঞাতনামা ৭/৮ জন পুলিশের ওপর হামলা চালায়। এতে তিনজন পুলিশ জখম হয়।

আহতরা হলেন : মতলব উত্তর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাফর আহমেদ, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) শহিদুল হক।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত আসামি নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতা মো. মামুন শিকদারকে চাঁদপুর মডেল থানার ২টি ও মতলব উত্তরে পুলিশের ওপর হামলার ঘটনায় আরো একটি মামলায় চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৫-০৪-২০২৫ ০৬:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 127 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া