শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৬-০৪-২০২৫ ০১:২৮ অপরাহ্ন |
চাঁদপুরের সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ হেলাল (২২) এবং মাসুদ (২৬)' নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৫ এপ্রিল) চাঁদপুর সদর উপজেলার হরিণাঘাট নামক স্থান তাদেরকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং চাঁদপুর সদর থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার হরিণাঘাট নামক স্থান থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হেলাল (২২) এবং মাসুদ (২৬)'কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির থেকে ০৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদের চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলে জানান এই কর্মকর্তা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া