শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৬-০৪-২০২৫ ০২:৩২ অপরাহ্ন |
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষে শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে হাজীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন হাজীগঞ্জ পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুস সালাম।
মামলায় নামীয় ১৪ জনসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীরা। ফিলিস্তিনের সমর্থনে ২৬ এপ্রিল, শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিলের পুলিশি অনুমতি না পাওয়ায় হাজীগঞ্জে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ওই মিছিলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘শিবিরের চামড়া তুলে নিবো আমরা’, ‘ছাত্র শিবির রাজাকার, এই মুহুত্বে হাজীগঞ্জ ছাড়,’ সরকারের দালালরা, হুশিয়ার সাবধান’ উল্লেখ করে শ্লোগান দেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীরা।
এদিকে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মিছিলকে কেন্দ্র করে মামলার পাশাপাশি প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে, ইসলামী ছাত্র শিবির। ‘ছাত্রশিবিরকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে সন্ত্রাসী মূলক স্লোগানের প্রতিবাদ’ শিরোনামে বিবৃতি সংবাদকর্মীদের উদ্দ্যেশ্যে পাঠ করেন, জেলা ছাত্র শিবিরের সভাপতি মু. ইব্রাহিম খলিল।
তিনি বলেন, বাংলাদেশ আহালে সুন্নাত ওয়াল জামায়াত ছাত্রশিবিরকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সন্ত্রাসী মূলক স্লোগানের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া