মতলবে যৌথ বাহিনীর অভিযানে ১টি ৯ এমএম পিস্তল এবং ম্যগজিন উদ্ধার
২৭ মে, ২০২৬ ০১:০১ পূর্বাহ্ন

  

মতলবে যৌথ বাহিনীর অভিযানে ১টি ৯ এমএম পিস্তল এবং ম্যগজিন উদ্ধার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৬-০৪-২০২৫ ০৪:১৭ অপরাহ্ন
মতলবে যৌথ বাহিনীর অভিযানে ১টি ৯ এমএম পিস্তল এবং ম্যগজিন উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ভারতের তৈরি একটি সক্রিয় ৯ এমএম পিস্তল এবং ১টি ম্যগজিন উদ্ধার করা হয়।

শনিবার (২৬ এপ্রিল) মতলব উপজেলার নয়াকান্দি সাদুল্লাহপুর নামক স্থান থেকে অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী।

প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং উত্তর মতলব থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত অস্ত্রধারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে মতলব উত্তর উপজেলার নয়াকান্দি সাদুল্লাহপুর নামক স্থান থেকে ভারতের তৈরি একটি সক্রিয় ৯ এমএম পিস্তল এবং ১টি ম্যগজিন উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত অস্ত্র এবং ম্যাগজিন উত্তর মতলব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলে জানান এই কর্মকর্তা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৬-০৪-২০২৫ ০৪:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 127 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া