কচুয়ায় খেলাফত মজলিশের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত
১২ জুন, ২০২৬ ০৯:১৪ অপরাহ্ন

  

কচুয়ায় খেলাফত মজলিশের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৭-০৪-২০২৫ ০৮:২০ অপরাহ্ন
কচুয়ায় খেলাফত মজলিশের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

খেলাফতে মজলিশ কচুয়া শাখার মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল ) সন্ধ্যায় কচুয়া বিশ্বরোডে অবস্থিত রাজমহল কমিউনিটি সেন্টারে উপজেলা খেলাফতে মজলিশের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে খেলাফতে মজলিশের সম্ভাব্য প্রার্থী মুফতি আনিছুর রহমান কাসেমী।

তিনি তাঁর বক্তৃতায় বলেন, সংগঠনের মূল চালিকা শক্তি দায়িত্বশীল ও যোগ্য কর্মী। যোগ্য কর্মীগণ বাংলার জমিনে ইসলামী বিপ্লব কায়েম করবে । সে লক্ষ্যে যোগ্য কর্মী, দায়িত্বশীলদের দক্ষতার সাথে কাজ করার আহ্বান জানাই এবং সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করতে প্রতিটি ইউনিটের কমিটি গঠনের ওপর জোর দেই।

কচুয়া উপজেলা শাখার সভাপতি মুফতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর শাখার সভাপতি এবং সম্ভাব্য মেয়র প্রার্থী মুফতি রিয়াজুল হক মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা সফিকুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, গোহট দক্ষিণ ইউনিয়নের সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম, আশ্রাফপুর ইউনিয়নের সভাপতি মো. গিয়াস উদ্দিন, কচুয়া উত্তর ইউনিয়নের সভাপতি মো. সফিকুর রহমান, পালাখাল মডেল ইউনিয়নের সভাপতি মো. মাহবুবুর রহমান প্রমুখ।

সভায় উপজেলা কমিটির সহ-সভাপতি মাওলানা আবদুল ওহাব, মাওলানা সফিকুর রহমান, পৌর কমিটির সহ-সভাপতি সাইফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল ও কর্মীগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০৪-২০২৫ ০৮:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 129 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া