ফরিদগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ১২ আসামি আটক
২৭ মে, ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ১২ আসামি আটক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৭-০৪-২০২৫ ০৯:৫৩ অপরাহ্ন
ফরিদগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ১২ আসামি আটক

ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত একজন ও নিয়মিত মামলার ১১ আসামিসহ ১২জন আটক হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল ) রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত একজন ও ৪ নারীসহ বিভিন্ন মামলার ১২জন আসামি আটক করা হয়।

আটককৃতরা হলেন : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক বছর এক মাসের সাজাপ্রাপ্ত আসামী নাজমুল ভূঁইয়া, নারী ও শিশু নির্যাতন দমন মামলায় খোকন মিয়া, যৌতুক নিরোধ আইনের মামলায় মনুহার বেগম, সুমন পাটোয়ারী, তাসলিমা বেগম, এন আই অ্যাক্টের মামলায় তাসলিমা বেগম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সুমন (৩৬), সুমনা (২৮), ওয়ারেন্টভুক্ত ফারুক ছৈয়াল, সেলিনা বেগম ও শামীম।

এদের আটকের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রোববার (২৭ এপ্রিল ) আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০৪-২০২৫ ০৯:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 113 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া