শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৮-০৪-২০২৫ ০৩:০৮ অপরাহ্ন |
সোমবার (২৮ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুবকর সিদ্দীক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এদিন সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এ বছর হজে যেতে নিবন্ধন করেছেন ৮৭ হাজার ১০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন ৫ হাজার ২০০ জন; আর বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৮১ হাজার ৯০০ জন। এরইমধ্যে ৭৩ শতাংশ যাত্রীর ভিসা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের (১৪৪৬ হিজরি) হজ ৫ জুন অনুষ্ঠিত হতে পারে। অন্যান্যবারের মত এবারো সব হজযাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন হবে শাহজালাল বিমানবন্দরে। আগামী ৩১মে পর্যন্ত ফ্লাইট চলবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৮টি, সৌদিয়া এয়ারলাইন্স ৮০টি, আর ফ্লাইনাস ৩৪টি ফ্লাইট চালাবে।
হজের প্রথম ফ্লাইটটি পরিচালনা করছে সৌদিয়া এয়ারলাইন্সের। রাত ২টা ১৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার বিমানবন্দর ছাড়বে, দ্বিতীয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের।
ফ্লাইটের প্রস্তুতি নিয়ে বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, “রাত তিনটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবারের হজযাত্রায় বিমানের প্রথম ফ্লাইটটি ছেড়ে যাবে। আমরা সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছি।"
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া