চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ তিন কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার
২৬ মে, ২০২৬ ১১:২৩ অপরাহ্ন

  

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ তিন কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৮-০৪-২০২৫ ০৬:০৪ অপরাহ্ন
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ তিন কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার
চাঁদপুরের সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত চিহ্নিত কিশোর গ্যাং সদস্য ইমন (১৯), আপন (১৮) এবং রবিউল (১৯)'কে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৮ এপ্রিল) চাঁদপুর সদর উপজেলার স্বর্ণখোলা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং চাঁদপুর সদর থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত অপরাধী এবং কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার স্বর্ণখোলা এলাকা থেকে চিহ্নিত কিশোর গ্যাং সদস্য ইমন (১৯), আপন (১৮) এবং রবিউল (১৯)'কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির থেকে ১টি চাইনিজ কুড়াল, ২টি চাপাতি, ২টি রামদা, ৩টি এ্যান্ড্রয়েড মোবাইল এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদের চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলে জানান এই কর্মকর্তা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৮-০৪-২০২৫ ০৬:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 164 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া