চাঁদপুরের ষোলঘরে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৬ মে, ২০২৬ ১১:২৪ অপরাহ্ন

  

চাঁদপুরের ষোলঘরে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৮-০৪-২০২৫ ০৬:২৩ অপরাহ্ন
চাঁদপুরের ষোলঘরে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুরের সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ মামুন (৩২)'কে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৮ এপ্রিল) চাঁদপুর সদর উপজেলার ষোলঘর নামক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার ষোলঘর নামক স্থান থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ মামুন (৩২)'কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদের চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলে জানান এই কর্মকর্তা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৮-০৪-২০২৫ ০৬:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 127 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া