চাঁদপুরে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বিজয়ীর হুইল চেয়ার বিতরণ
১১ জুন, ২০২৬ ০১:২৭ অপরাহ্ন

  

চাঁদপুরে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বিজয়ীর হুইল চেয়ার বিতরণ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৯-০৪-২০২৫ ১২:০৭ পূর্বাহ্ন
চাঁদপুরে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বিজয়ীর হুইল চেয়ার বিতরণ
চাঁদপুরে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার নিয়মিত সমাজসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।

চাঁদপুর শহরের পুরাণবাজারস্থ ২নং ওয়ার্ডের বাসিন্দা ফারহানা জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। যার সময় কাটে সারাক্ষণ ঘরে বসেই। বাইরে আলো বাতাস থেকে বঞ্চিত। তার বাবা একজন নৌকার মাঝি। পারিবারিক চাহিদা মিটিয়ে আদরের মেয়ের জন্যে আলাদা কিছু করার সামর্থ্য না থাকায় হুইল চেয়ার কিনতে পারছিলেন না। বাবার এই আক্ষেপের কথা লোকমুখে শুনতে পান বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান। খবর শুনেই হুইল চেয়ার নিয়ে ফারহানার বাড়িতে হাজির হন তিনি।

এ সময় তানিয়া ইশতিয়াক বলেন, বিজয়ী আমাদের ব্যক্তিগত ও শ্বশুর বাড়ির পারিবারিক অর্থায়নে সবসময় অসহায় মানুষের পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। দরিদ্র ও দুঃস্থদের সহায়তায় আমরা বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতায় আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ চাঁদপুর গড়তে চাই।

এ সময় উপস্থিত ছিলেন বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান, টিম বিজয়ীর ভলান্টিয়ার বর্ষা আক্তার, রুবাইয়া আক্তার, নাসরিন আক্তারসহ এলাকার সুধীজন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৯-০৪-২০২৫ ১২:০৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 198 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া