শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৯-০৪-২০২৫ ১২:১৮ পূর্বাহ্ন |
সোমবার (২৮ এপ্রিল) সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সুফলভোগী জেলেদের হাতে এসব বকনা বাছুর তুলে দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।
জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে 'ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (প্রথম সংশোধিত)' এর আওতায় বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে ২৫ জন নিবন্ধিত জেলের মাঝে এই বকনা বাছুর বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমটি বাস্তবায়ন করে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং মৎস্যজীবী নেতা তছলিম বেপারী।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া