শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৯-০৪-২০২৫ ১২:৩৫ অপরাহ্ন |
সোমবার (২৮ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।
উপজেলা সমাজ সেবা অফিসার টিটু চন্দ্র সুত্রধরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মোঃ জাবেদ হোসেন চৌধুরী।
উপজেলা সমাজ সেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সুবিধাভোগী ৩৯ জন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সুদ মুক্ত ক্ষুদ্রঋণের ১৮ লক্ষ ৮০ হাজার ৫০ টাকার চেক বিতরণ করা হয়। ঋণগ্রহীতারা ১০ কিস্তিতে উক্ত ঋণ পরিশোধ করবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া