শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৯-০৪-২০২৫ ০৫:৪৪ অপরাহ্ন |
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে আরাফাত। একপর্যায়ে সে হঠাৎ পানিতে তলিয়ে যায়। বন্ধুরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে, কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে পরিবারের সদস্যরা ৯৯৯-এ কল করে ফায়ার সার্ভিসের সহায়তা নেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা দুপুর ২:০০ টায় দীর্ঘ তল্লাশি চালিয়ে তাকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
চাঁদপুর ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, "আমরা উদ্ধার কাজ শুরু করার পর স্রোতের কারণে কিছুটা কঠিন ছিল, তবে আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।"
এদিকে আরাফাতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নদীতে গোসলের সময় আরও সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া