চাঁদপুরে ক্ষতিকর রং-দিয়ে আইসক্রিম তৈরি, জরিমানা করলো ভোক্তা অধিকার
২৬ মে, ২০২৬ ১১:২২ অপরাহ্ন

  

চাঁদপুরে ক্ষতিকর রং-দিয়ে আইসক্রিম তৈরি, জরিমানা করলো ভোক্তা অধিকার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৯-০৪-২০২৫ ০৬:০৩ অপরাহ্ন
চাঁদপুরে ক্ষতিকর রং-দিয়ে আইসক্রিম তৈরি, জরিমানা করলো ভোক্তা অধিকার
চাঁদপুরে ক্ষতিকর রং-দিয়ে তৈরি হচ্ছিল আইসক্রিম এমন অভিযোগে জরিমানা করলো ভোক্তা অধিকার।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে শহরের বিপনীবাগ মমিনপাড়া এলাকায় বাজার তদারকি অভিযানে ফ্রেশকো আইসক্রিম নামে ওই কারখানার মালিককে এ জরিমানা করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অন্যের মোড়ক ব্যবহার, ক্ষতিকর রং মিশিয়ে ও মেয়াদবিহীন আইসক্রিম তৈরি করায় কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান চালান। তিনি বলেন, নিয়মিত অভিযানের হিসেবে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অন্যের মোড়ক ব্যবহার, ক্ষতিকর রং মিশিয়ে ও মেয়াদবিহীন আইসক্রিম তৈরি করায় ফ্রেশকো আইসক্রিম মালিককে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করে ও আদায় করা হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করেন।

এ সময় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৯-০৪-২০২৫ ০৬:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 94 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া