হাজীগঞ্জে নকলের দায়ে দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার
১৯ মে, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জে নকলের দায়ে দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৯-০৪-২০২৫ ০৮:০১ অপরাহ্ন
হাজীগঞ্জে নকলের দায়ে দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার
চাঁদপুরের হাজীগঞ্জে নকলের দায়ে একজন দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) হাজীগঞ্জ পৌরসভাধীন আহমাদিয়া কামিলা মাদরাসা কেন্দ্রে নকলের দায়ে নূর হোসাইন রনি নামের ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধিনে ইংরেজী ২য় পত্র পরীক্ষা চালকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন নিয়মিত তদারকির অংশ হিসেবে আহমাদিয়া কামিল মাদরাসা কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে নূর হোসাইন রনি নামের ওই শিক্ষার্থীকে কিছুটা অস্বাভাবিক মনে হলেও তিনি তাকে বুঝতে দেননি।

পরে তিনি কেন্দ্রের অন্য কক্ষগুলো পরিদর্শন করে এসে নূর হোসাইন রনির কক্ষে আকস্মিক প্রবেশ করেন এবং তার কাছ থেকে নকল জব্দ ও তাকে বহিস্কার করেন। রনি পৌরসভাধীন আল-কাউসার মাদ্রাসার শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, চলমান পরীক্ষায় শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৯-০৪-২০২৫ ০৮:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 106 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া