শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৯-০৪-২০২৫ ০৮:০৭ অপরাহ্ন |
মেঘনা নদী থেকে অবৈধভাবে ধরে পাচারের সময় এ বিপুল পরিমাণ চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) সকালে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এ তথ্য জানান।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে হাইমচর উপজেলার গরম বাজার এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। এ সময় মেঘনা নদীতে ধরে আনা বাগদা চিংড়ির পোনা খুলনা ও সাতক্ষীরায় পাচারের সময় জব্দ করা হয়। পরে জব্দকৃত পোনা চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের উপস্থিতিতে ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়।
এ সময় কোস্টগার্ডের চীফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া