শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ৩০-০৪-২০২৫ ০২:০২ অপরাহ্ন |
বুধবার (৩০ এপ্রিল) এ বিষয়ে শুনানি শেষে দীপু মনিকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন করতে বলেছেন ট্রাইব্যুনাল।
জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর সেবার জন্য পাশে থাকতে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন দীপু মনি। উল্লেখ্য, গত ১ আগস্ট সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি এর আগে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ছিলেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর দীপু মনির বিরুদ্ধে গত ১৩ আগস্ট পেনাল কোডের ৩০২/১৪৯/৩৪ ধারায় ঢাকার মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করা হয়। মামলা নম্বর- ০৫।
মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল-সমাবেশ করে। শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র-জনতা নিহত ও আহত হন। ১৯ জুলাই মোহাম্মদপুরে বসিলার ৪০ ফিট এলাকায় ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল। সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানি আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন। তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া