শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ৩০-০৪-২০২৫ ০৫:৫০ অপরাহ্ন |
বুধবার (৩০ এপ্রিল ) সকাল ৯ টা থেকে বেলা বারোটা পর্যন্ত যৌথ বাহিনীর নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলার গৃহকালিন্দিয়া বাজার এলাকায় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প এবং বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অবৈধভাবে রাস্তা দখল করে দোকান গড়ে তোলার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। যৌথ অভিযানে মোট ২৫টি অবৈধ স্থাপনার মালিকগণ স্বেচ্ছায় সরিয়ে নেয় এবং ৪০জন মালিককে অবৈধ স্থাপনা অপসারণ এবং আইনি কাগজপত্র সংগ্রহের জন্যে ২দিনের সময় দেওয়া হয়েছে।
এছাড়াও ৬টি অবৈধ স্থাপনার বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করা হয়েছে এবং ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া