শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০১-০৫-২০২৫ ১২:৪২ অপরাহ্ন |
বুধবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টার সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং চাঁদপুর সদর থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত অপরাধী ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানে চাঁদপুর শহরের স্বর্ণখোলা নামক স্থান হতে চিহ্নিত কিশোর গ্যাং সদস্য রিফাত (২০)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নিকট থেকে ২টি হকিস্টিক, ১টি চাইনিজ কুড়াল, ৩টি চেইন হুইল, ৫টি তরবারি, ১১টি রড পাইপ, ১টি পাইপ রেঞ্জ, ২টি স্ক্রু ড্রাইভার এবং ১টি প্লাস উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্যে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তারকৃত রিফাতকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া