চাঁদপুর সদরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৮ জনকে মুরগি ও খাদ্য বিতরণ
২৫ মে, ২০২৬ ০২:৩১ অপরাহ্ন

  

চাঁদপুর সদরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৮ জনকে মুরগি ও খাদ্য বিতরণ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০১-০৫-২০২৫ ১২:৫৪ অপরাহ্ন
চাঁদপুর সদরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৮ জনকে মুরগি ও খাদ্য বিতরণ
চাঁদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৮ জন সুবিধাভোগীর মাঝে প্রত্যেককে ২০টি করে মুরগি ও খাদ্য প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল ) চাঁদপুর সদর উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ের সম্মুখে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে মুরগী ও খাদ্য বিতরণ করেন।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুকবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আফতাব উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০১-০৫-২০২৫ ১২:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 98 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া