শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০১-০৫-২০২৫ ০২:০৭ অপরাহ্ন |
বৃহস্পতিবার (১ মে) সকালে দিবসটি উপলক্ষে ‘শ্রমজীবী মানুষের অধিকার, বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য র্যালি বের করে জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠন। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
পরে পরে জেলা প্রশাসন এবং শ্রম কল্যাণ কেদ্রের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানের মালিক শ্রমিকদের সুসম্পর্ক, পারস্পরিক সহযোগিতা, শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষাসহ নানা বিষয়ে আলোকপাত করেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন কারখানার মালিক, শ্রমিক প্রতিনিধি, সেইফটি কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া