চাঁদপুরে ইলিশের দাম আকাশ ছোয়া : কেজি ৩ হাজার
২৫ মে, ২০২৬ ০২:১৯ অপরাহ্ন

  

চাঁদপুরে ইলিশের দাম আকাশ ছোয়া : কেজি ৩ হাজার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০১-০৫-২০২৫ ০৩:৪২ অপরাহ্ন
চাঁদপুরে ইলিশের দাম আকাশ ছোয়া : কেজি ৩ হাজার
দুই মাসের নিষেধাজ্ঞা শেষে দেশে ইলিশের সবচেয়ে বড় পাইকারী বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে বেচাকেনা জমে উঠেছে। তবে সরবরাহ কম হওয়ায় চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ।

আজ বৃহস্পতিবার (১ মে) সকালে বড় স্টেশন মাছঘাটে গিয়ে দেখা যায়, ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার টাকায়, ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৭০০ টাকায়, ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার টাকায়।

ক্রেতারা বলছেন, ইলিশের দাম আকাশছোঁয়া। এর আগে কখনো ইলিশের এমন দাম দেখেননি বলে জানান অনেকে।

তবে ব্যবসায়ীরা বলছেন, চাহিদা অনুযায়ী ইলিশ ঘাটে না আসায় দাম চড়া। অন্যান্য বছর প্রথমদিনে ১০০ থেকে ২০০ মণ ইলিশ উঠলেও এবার প্রথমদিন দুপুর পর্যন্ত ৮ থেকে ১০ মণ ইলিশ ঘাটে এসেছে। ইলিশ ধরার দুই মাসের নিষেধাজ্ঞা কঠোরভাবে পালন করা হয়নি বলে অভিযোগ জেলে ও ব্যবসায়ীদের।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০১-০৫-২০২৫ ০৩:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 123 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া