শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০১-০৫-২০২৫ ০৭:১৫ অপরাহ্ন |
বৃহস্পতিবার (১ মে ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম।
তিনি জানান, গৃহবধূর মেডিকেল রিপোর্টের জন্যে হাসপাতালে পাঠানো হয়। তার অভিযোগের ভিত্তিতে কচুয়া উপজেলার হাড়িচাইল মুন্সী বাড়ির মো. সুমন (৩১) ও মো. মহসিন (২৮) কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযোগে গৃহবধূ উল্লেখ করেন, গেল ১৭ এপ্রিল ২০২৫ (বৃহস্পতিবার) সন্ধ্যায় তার ছেলে ইব্রাহীম (১০) মাদ্রাসা থেকে পালিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে তাকে খুঁজতে বের হলে গ্রেফতারকৃত মহসিন উত্তর গোহট ইউনিয়নের হাড়িচাইল মুন্সি বাড়ির আরিফের পরিত্যক্ত বসত ঘরে ছেলে লুকিয়ে আছে বলে তথ্য দেয়। ছেলেকে খুঁজতে ঘটনাস্থলে ঘরের ভেতরে গেলে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে তারা।
এ বিষয়ে বৃহস্পতিবার (১ মে ২০২৫) কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯ (৩) ধারায় মামলা করেন ওই গৃহবধূ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া