মতলব উত্তরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস উদযাপন
২৫ মে, ২০২৬ ০২:১৮ অপরাহ্ন

  

মতলব উত্তরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস উদযাপন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০১-০৫-২০২৫ ০৭:২১ অপরাহ্ন
মতলব উত্তরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস উদযাপন
মতলব উত্তর উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হলো মহান মে দিবস।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১মে) সকালে 'শ্রমিক মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে' এমন প্রতিপাদ্য নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করে উপজেলা প্রশাসন। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, সাংবাদিক একেএম গোলাম নবী খোকন, মতলব উত্তর উপজেলা শ্রমিক ইউনিয়ন ইমারত নির্মাণ কমিটির সাধারণ সম্পাদক নাজির ভান্ডারী, গজরা শ্রমিক ইউনিয়ন ইমারত নির্মাণ কমিটির সহ-সভাপতি মো. শাহআলম প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, শ্রমজীবী মানুষ তথা শ্রমিকরাই আমাদের গর্ব। তারা মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে। তারা আমাদের সমাজ তথা রাষ্ট্র উন্নয়নের চাবিকাঠি। অনেক সময় তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকে। সময় মত টাকা পেতো না, কাজ করতে হতো ১২ ঘন্টা সময় নিয়ে। তাদের এই অধিকার বাস্তবায়নের জন্যে ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো হে মার্কেটে শ্রমিকরা এক হয়ে ৮ ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করার সময় পুলিশের প্রতি অজ্ঞাতনামা বোমা নিক্ষেপ করা হলে এ সময় পুলিশের গুলিতে অর্ধশত শ্রমিক হতাহত হন। এ থেকেই আন্তর্জাতিকভাবে ১ মে তারিখটি মে দিবস হিসেবে পালন করা হয় এবং এ দিনে সরকারি ছুটি পালন করা হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০১-০৫-২০২৫ ০৭:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 112 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া