শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০১-০৫-২০২৫ ০৭:৪১ অপরাহ্ন |
বৃহস্পতিবার (১ মে) সকালে অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন।
দিবসটির গুরুত্ব তুলে ধরে এসম আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাত জাহান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন ফারুক, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশেকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও নারী শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া হাজীগঞ্জে বাংলাদেশ ইসলামি শ্রমিক দল, উপজেলা হোটেল শ্রমিক সংগঠন, হাজীগঞ্জ শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথকভাবে র্যালি ও আলোচনা সভা করেছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া