শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০২-০৫-২০২৫ ০৩:২৬ অপরাহ্ন |
ফরিদগঞ্জে দু শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মো. জসিম উদ্দিন ওরফে কলন্তর নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় তাকে আটক করা হয়। এর আগে গত ১৮ এপ্রিল ২০২৫ (শুক্রবার) দুপুরে অভিযুক্ত স্কুল শিক্ষক জসিম উদ্দিনের বসত ঘরে এ ঘটনা ঘটে। ওই দু শিশু পরস্পর সহোদরা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে ঔ দু শিশু শিক্ষার্থী আরবী পড়তে বাড়ি থেকে বের হয়। নির্দিষ্ট সময়ে বাড়ি না ফেরায় শিশুর মা তাদেরকে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুদের দাদাকে মুঠোফোনে এ বিষয়টি জানান। দাদাও তাদেরকে খুঁজতে বের হন। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুদেরকে অভিযুক্ত ব্যক্তির বসতঘর থেকে দৌড়ে বের হতে দেখেন তিনি। এ সময় শিশুদের অভিযুক্তের বাড়ি যাওয়ার কারণ জানতে চাইলে তারা জানায়, অভিযুক্ত জসিম তাদেরকে ফুসলিয়ে তার বসতঘরে ডেকে নিয়ে যান। পরে সে তার মুঠোফোনে ধারণকৃত অশ্লীল ভিডিও চিত্র দেখিয়ে শিশুদের শরীরের স্পর্শকাতর স্থানে বিভিন্নভাবে স্পর্শসহ যৌন হয়রানি করে। এতে শিশুরা ভয় পেয়ে চিৎকার দিয়ে দৌড়ে তার ঘর থেকে বেরিয়ে আসে।
এ ঘটনার পর বুধবার (৩০ এপ্রিল) রাতে ঔ শিশুদের দাদা ফরিদগঞ্জ থানায় মামলা (নং-০৩, তাং-৩০ এপ্রিল ২০২৫, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারাসহ ৫০৬/২) দায়ের করেন।
এরপর বৃহস্পতিবার (১ মে ) সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাকিবুল হাসান তাকে আটক করেন। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, যৌন হয়রানির অভিযোগে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্তকে আটক করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া