আন্তর্জাতিক শ্রমিক দিবসে জেলা গণফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত
১২ জুন, ২০২৬ ০৮:০৫ অপরাহ্ন

  

আন্তর্জাতিক শ্রমিক দিবসে জেলা গণফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০২-০৫-২০২৫ ০৩:৩৮ অপরাহ্ন
আন্তর্জাতিক শ্রমিক দিবসে জেলা গণফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জেলা শ্রমিক গণফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে শহরের জে এম সেনগুপ্ত রোডস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর।

তিনি তাঁর বক্তব্যে বলেন, শ্রমিকদের স্বার্থে শ্রম আইন বাস্তবায়ন করা হোক । শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্যে আমরা কাজ করে যাবো। মে দিবস একটি ইতিহাস, একটি চেতনার নাম। এই দিনটি কেবল শ্রমিকদের জন্যে নয়, সমগ্র মানবতার জন্যে একটি শিক্ষা ও অনুপ্রেরণার দিন। ১৮৮৬ সালের এই দিনে শিকাগোর সাহসী শ্রমিকেরা রক্ত দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিলো, আজ আমরা সেই অর্জনের আলোতে পথ চলছি। তাই মে দিবস কেবল অতীত স্মরণ নয়, বরং ভবিষ্যতের জন্যে নতুন প্রতিজ্ঞা নেয়ার দিন। 

জেলা শ্রমিক গণফোরামের সভাপতি আলী আরশাদ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন শহর গণফোরামের সেক্রেটারি মাহমুদুল হাসান সুমন ও শ্রমিক গণফোরামের সাধারণ সম্পাদক শহিদ বকাউল।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা গণফোরামের সহ-সভাপতি খোকন পোদ্দার, রুহুল আমিন হাওলাদার, যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, গণফোরাম নেতা মুনির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাজী আশরাফ বাবু, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল, শহর গণফোরামের সভাপতি অ্যাড. আবু সুফিয়ান, যুব গণফোরামের সভাপতি আলমগীর খান, শহর গণফোরামের সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, প্রচার সম্পাদক মিন্টু সরকার, সদর থানার সাবেক সভাপতি মহসিন মিজি, চাঁদপুর পৌর ১৩ নং ওয়ার্ডের নেতা আতিকুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা গণফোরামের সভাপতি মামুন গাজী, সাধারণ সম্পাদক নাসির মোল্লা প্রমুখ।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০২-০৫-২০২৫ ০৩:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 141 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া