শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০২-০৫-২০২৫ ০৬:৫৭ অপরাহ্ন |
চাঁবিপ্রবির কেন্দ্রে আজ শুক্রবার (০২ মে) বেলা ১১ ঘটিকায় জিএসটি 'বি' ইউনিট ভুক্ত মানবিক শাখার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা শুরু হয় এবং দুপুর ১২ ঘটিকার সময় ভর্তি পরীক্ষা শেষ হয়।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৩১৬ জন এবং অনুপস্থিত ছিল ২৩ জন শিক্ষার্থী। শতকরা পরীক্ষার্থী উপস্থিতির হার ৯৩.২২ শতাংশ।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বলেন, কোন ধরনের সমস্যা ছাড়াই 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, পরীক্ষা কার্যক্রমে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য চাঁদপুর জেলার জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন, সাংবাদিকবৃন্দ সহ সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।
চাঁবিপ্রবির কেন্দ্রে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ দিদারুল ইসলাম ভুঁইয়া এবং ফুড টেকনোলোজি ও নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. এ. কে. ওবায়দুল হক উপস্থিত ছিলেন।
এছাড়াও, বিশ্ববিদ্যালয় প্রশাসন কন্ট্রোল রুম, শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক, অভিভাবকদের জন্য বসার স্থান, কেউ অসুস্থ হলে তার জন্য অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম, আইন-শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশি ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সহ যথাযথ উদ্যোগ গ্রহণ করে।
উল্লেখ্য, এবার দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া