শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৪-০৫-২০২৫ ০৫:৫১ অপরাহ্ন |
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে উপজেলা প্রশাসনের পক্ষে রোববার (৪ মে) দিনভর হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।
নিবন্ধন না থাকায় ভ্রাম্যমাণ আদালত ফাতেহা ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা ও সিলগালা এবং সূর্যের আলো ক্লিনিককে সিলগালা করা হয়। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মা জেনারেল হাসপাতালে ৫ হাজার টাকা, শাহজাহান মেমোরিয়াল এন্ড ট্রমা সেন্টারে ৩০ হাজার টাকা ও পপুলার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান জানান, ভোক্তা অধিকার নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
আদালত পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, ভারপ্রাপ্ত স্যানিটারী কর্মকর্তা মো. জসিম উদ্দিন, হাজীগঞ্জ থানা পুলিশের টিম ও অন্যান্য সরকারি কর্মকর্তা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া