চাঁদপুরে গরু চুরি করে কসাইয়ের কাছে বিক্রি: চোর জনতার হাতে আটক
২৬ মে, ২০২৬ ০৭:৫৩ অপরাহ্ন

  

চাঁদপুরে গরু চুরি করে কসাইয়ের কাছে বিক্রি: চোর জনতার হাতে আটক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৫-০৫-২০২৫ ১২:২১ পূর্বাহ্ন
চাঁদপুরে গরু চুরি করে কসাইয়ের কাছে বিক্রি: চোর জনতার হাতে আটক
দেশে চুরি ডাকাতি আহাজারী বেড়ি চলেছে প্রতিনিয়ত । এমনি এক ঘটনা চাঁদপুরের তরপুরচন্ডী ইউনিয়নে। দিনে দুপুরেই গরু চুরি করে কসাইয়ের কাছে বিক্রি করে দিয়েছে গরু চোর।

রোববার (৪ মে) দুপুরে চাঁদপুর সদর উপজেলা তরপুরচন্ডী ইউনিয়নে এই ঘটনা ঘটে।

জানা যায়, সেনের দিঘিরপাড় এলাকার কৃষক আব্দুল মতিন মিজি তার পালিত একটি গাভী গরু সকাল ৯ ঘটিকার সময় রাস্তার পাশে বেঁধে রাখে। ওই গাভী গরুটি মোহাম্মদ সোহাগ চুরি করে চাঁদপুর বিপনীবাগ বাজারে কষাইয়ের কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেয়। গরুর মালিক সকাল ১১ টার সময় গিয়ে দেখে গরুটি নেই।

পরে ঘটনা অনুসন্ধান করে চাঁদপুর বিপনীবাগ বাজারে গিয়ে দেখেন, তাদের গরুটি জবাই করা হয়েছে। জবাইকৃত গরুর মাথা দেখেই তারা গরুটি শনাক্ত করতে সক্ষম হন। স্থানীয় সহায়তায় চোরের সন্ধান পেলে জনতা চোরকে হাতে নাতে আটক করে। পরে স্থানীয় জনগন চাঁদপুর মডেল থানায় নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

এ সময় অসহায় গরুর মালিক আব্দুল মতিন মিজি বলেন, আমার এই গরুটা গাভী গরু তার একটা বাছুর রয়েছে, প্রায় আট কেজি দুধ দেয় প্রতিদিন। এই গরুটাই চুরি করে কসাই কাছে বিক্রি করে দেয়। আমরা অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাই। গরুটি কসাই জবাই করে ফেলেছে গরুর মাথা দেখে আমরা গরুটি শনাক্ত করি । আমার এই গরুটি দাম প্রায় এক লক্ষ ৭৫ হাজার টাকা। কিন্তু চোর চক্র কিভাবে ৫০ হাজার টাকা বিক্রি করে এবং কসাই কিভাবে এত সস্তায় গরুটি কিনে নেয় আমি এর বিচার চাই।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০৫-২০২৫ ১২:২১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 215 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া