শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০৫-২০২৫ ১২:৩৪ পূর্বাহ্ন |
রোববার (৪ মে) চাঁদপুর সদর উপজেলার খালিশাডুলি নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং চাঁদপুর সদর থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার খালিশাডুলি নামক স্থান থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শাহনাজ আক্তার (৩৩)'কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির থেকে ৫০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা এবং নগদ সত্তর হাজার টাকা উদ্ধার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলে জানান এই কর্মকর্তা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া