শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০৫-২০২৫ ০৪:২৮ অপরাহ্ন |
সোমবার (৫ মে) হাজীগঞ্জ উপজেলার শাড়াসিয়া নামক স্থান থেকে অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত অস্ত্রধারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে হাজীগঞ্জ উপজেলার শাড়াসিয়া নামক স্থান থেকে একটি সক্রিয় ৯ এমএম পিস্তল এবং ০৪ রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করা হয়।
পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত অস্ত্র এবং এ্যামুনিশন হাজীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া