চাঁদপুরে দাবী আদায়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কলম বিরতি
২৫ মে, ২০২৬ ০১:৫২ অপরাহ্ন

  

চাঁদপুরে দাবী আদায়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কলম বিরতি

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৫-০৫-২০২৫ ১০:০৪ অপরাহ্ন
চাঁদপুরে দাবী আদায়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কলম বিরতি
নানা দাবীতে চাঁদপুরে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কলম বিরতি রেখেছে। যদিও দাবী আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচীর ঘোষণা দিয়ে নির্ধারিত সময় শেষে কলম বিরতি রেখে কাজে ফেরেন নেতাকর্মীরা।

সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা হতে সাড়ে ১১টা পর্যন্ত জেলা জজ আদালত প্রাঙ্গণে সবাই জড়ো হয়ে এই কলম বিরতি রাখেন।

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি ও চাঁদপুর জেলা শাখার সভাপতি আব্দুল কাদের ঢালী বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতে হবে। অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে। এছাড়াও বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবী জানাচ্ছি আমরা। অবিলম্বে এসব যৌক্তিক দাবী আদায় না হলে আমরা সারাদেশে কঠোর আন্দোলনে যাবো।

এসময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সহসভাপতি মোঃ আনোয়ার হেসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহালম গাজী, সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার খান, মহিলা সম্পাদিকা শারমিন আক্তার, মাহবুবা আক্তার, প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ শামীমসহ এসোসিয়েশনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০৫-২০২৫ ১০:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 100 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া