শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৬ মে, ২০২৬ ০৭:০৫ অপরাহ্ন

  

শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৫-০৫-২০২৫ ১০:২৪ অপরাহ্ন
শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদক কারবারি জাহিদ (১৮)'কে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৫ মে) শাহরাস্তি উপজেলার শেঠিনারায়ণপুর নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে শাহরাস্তি উপজেলার শেঠিনারায়ণপুর নামক স্থান থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী জাহিদ (১৮)'কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে শাহরাস্তি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০৫-২০২৫ ১০:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 127 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া