হাজীগঞ্জে ইমন ও সেলিম কাজী হত্যার ঘটনায় প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার
১৯ মে, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জে ইমন ও সেলিম কাজী হত্যার ঘটনায় প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৬-০৫-২০২৫ ০৪:১০ অপরাহ্ন
হাজীগঞ্জে ইমন ও সেলিম কাজী হত্যার ঘটনায় প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার
চাঁদপুরের হাজীগঞ্জে দুইটি হত্যা মামলার ঘটনায় এজহারে নামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বার্নিশ মিস্ত্রি ইমন হত্যা মামলার প্রধান আসামি জিলানী বেপারী ও সেলিম কবিরাজ হত্যা মামলার চার নম্বর আসামী রাব্বি কাজীকে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (৬ মে) দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

এসময় আদালতের বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশনা দেন। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে নারায়ানগঞ্জ শহরে অভিযান চালিয়ে জিলানী বেপারী (২২) ও হাজীগঞ্জের হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌড়েশ্বর থেকে রাব্বি কাজিকে (২৩) গ্রেপ্তার করে পুলিশ।

এসময় আদালতের বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশনা দেন। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে নারায়ানগঞ্জ শহরে অভিযান চালিয়ে জিলানী বেপারী (২২) ও হাজীগঞ্জের হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌড়েশ'র থেকে রাব্বি কাজিকে (২৩) গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, অধিকতর তদন্তের স্বার্থে আদালতে আসামিদের রিমান্ড আবেদন করা হয়েছে।

প্রসঙ্গত: হত্যাকাণ্ডের শিকার ইমন পেশায় বার্নিশ (ফার্নিচারের রং) মিস্ত্রি। পাশাপাশি সে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। সে উপজেলার বাকিলা ইউনিয়নের লোধপাড়া গ্রামের কবিরাজ বাড়ির মো. হারুনুর রশিদের ছেলে। গত ২৩ ফেব্রুয়ারী (শুক্রবার) সন্ধ্যায় নিজ ইউনিয়নের জনতা বাজার এলাকায় হত্যাকাণ্ডের শিকার হন।

ঘটনার দিন রাতেই তার বাবা হারুনুর রশিদ হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নং- ১৪) দায়ের করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৯/১০ জনকে আসামি করা হয়। মামলার পর থেকেই নামীয় আসামীরা পলাতক রয়েছেন। এর মধ্যে অভিযান চালিয়ে প্রধান আসামি জিলানীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

অপর দিকে গত ৩০ জানুয়ারী হত্যাকাণ্ডের শিকার হন সেলিম কবিরাজ। তিনি উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌড়েশ'র গ্রামের কবিরাজ বাড়ির মো. আবুল কালাম কালুর ছেলে। এই ঘটনায় নিহতের ছেলে ইয়াছিন হোসেন সবুজ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।

ঘটনার পর আসামিরা পলাতক থাকলেও মামলার প্রধান আসামি আলী আকবর কাজী ও ৬ নম্বর আসামি নুরুল ইসলাম কাজীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে তারা জেলহাজতে রয়েছেন। এরপর গত সোমবার রাতে এজহারে নামীয় আসামি রাব্বী কাজীকে গ্রেপ্তার করা হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৬-০৫-২০২৫ ০৪:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 115 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া