শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৬-০৫-২০২৫ ০৮:৫২ অপরাহ্ন |
মঙ্গলবার (৬ মে ) সন্ধ্যায় শ্রীপুর গ্রামের হযরত শাহরাস্তি (র.) মাজারের দিঘি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা ও স্থানীয়রা জানান, বিকেলে এলাকার শিশুরা দিঘির পাড়ে খেলতে গিয়ে পশ্চিম-দক্ষিণ কোণে ভাসমান ওই নারীর মৃতদেহ দেখতে পায়। তাদের ডাক- চিৎকারে এলাকাবাসী ছুটে এসে পুলিশে সংবাদ দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, নিহতের হাতে জুতা ধরা ছিলো। তাদের ধারণা, ওই নারী ভবঘুরে হতে পারেন। সোমবার সকালে দিঘির উত্তর পাড়ে তাকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। অসাবধানতাবশত পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে।
শ্রীপুর গ্রামের মিয়া বাড়ির বাসিন্দা মো. বোরহান উদ্দিন মিয়া জানান, বিকেলে দিঘির পাড়ে ঘুরতে যাওয়া শিশুরা ওই নারীর মৃতদেহ পানিতে ভাসতে দেখে। একই গ্রামের সৈয়দ জিলান মিয়া জানান, বিকেলে মাজারের পাশে দোকানে চা পানরত অবস্থায় শিশুদের ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত মহিলার লাশ দিঘির পানিতে ভাসতে দেখি।
তিনি আরো জানান, মরদেহের বিভিন্ন অংশে পচন ধরে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যপারে যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া