শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৬-০৫-২০২৫ ০৯:৩৭ অপরাহ্ন |
মঙ্গলবার (৬ মে ) দুপুরে গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ফারুক চৌধুরী ওই গ্রামের চৌধুরী বাড়ির মৃত ইউসুফ চৌধুরীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বুলবুল আহমেদ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ জানান, বয়স ষাটের কোটায় গেলেও ফারুক চৌধুরী একাই পুরো পরিবারের আয়ের একমাত্র উৎস ছিলেন। তার ৬ সদস্যের পরিবারে স্ত্রী, তিন মেয়ে এবং বৃদ্ধা মায়ের ভরণ পোষণের দায়িত্ব ছিলো তার কাঁধে। ফলে তিনি এই বয়সেও হাড়ভাঙ্গা পরিশ্রম করতেন।
মঙ্গলবার দুপুরে ফারুক চৌধুরী বাড়ির পাশের একটি জারুল গাছের ডাল কাটতে উপরে উঠেছিলেন। কিন্তু হঠাৎ করেই অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে তার ভাই হান্নানসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ফারুক চৌধুরীকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে কোনো অভিযোগ না থাকায় পরিবারের সদস্যরা বিনা ময়না তদন্তেই জানাজা শেষে দাফন সম্পন্ন করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া