শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৭-০৫-২০২৫ ১০:৪০ পূর্বাহ্ন |
মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এলাকার শতাধিক গরীব-অসহায়, প্রতিবন্ধী পরিবারের প্রতি সদস্যদের মাঝে ৫০ হাজার টাকা করে ৫০ লক্ষ টাকা ও সুদ মুক্ত ক্ষুদ্র ঋনের ৮ লক্ষ ৭৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
কচুয়া উপজেলা সমাজ সেবা অফিসার মুহাম্মদ নাহিদ ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম।
এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ রুহুল আমিন বাশির, মোঃ সাইফ উদ্দিন, কচুয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও উপকার ভোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া