শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৭-০৫-২০২৫ ০২:৩৭ অপরাহ্ন |
তাদের দাবি, চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ বেড়েছে। এখানকার স্থানীয় জেলেরা পদ্মা-মেঘনার মোহনায় কাঙ্ক্ষিত ইলিশ না পেলেও নোয়াখালী, হাতিয়া, ভোলা, বরিশালসহ দক্ষিণাঞ্চলের ইলিশ চাঁদপুর মাছঘাটে আসছে। তবে ক্রেতারা বলছেন, গত কয়েক মাস পর ঘাটে ইলিশের সরবরাহ বেড়েছে। তবে ইলিশের মৌসুমে সরবরাহ বাড়লেও দাম কমেনি।
বুধবার (৭ মে) সরেজমিন ঘুরে দেখা যায়, চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ বেড়েছে। ফলে শনিবার সকাল থেকেই ঘাটে ইলিশ ব্যবসায়ী ও কর্মচারীদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। প্রতিটি আড়তের সামনে কম-বেশি ইলিশের স্তূপ লক্ষ্য করা গেছে। কেউ বরফ ভেঙে প্যাকেটজাত করছেন, আবার কেউ ইলিশ সরবরাহের কাজ করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, চাঁদপুরে মাছ ধরার নিষেধাজ্ঞা ওঠার পর থেকে গত ৪-৫ দিনে ধরে চাঁদপুর মাছঘাটে ইলিশের আমদামি অনেকটাই বেড়েছে। আজ প্রায় ৩-৩.৫শ মণ মাছ আমদানি হয়েছে। তবে বেশির ভাগ মাছই ছোট। এ ঘাে ৫০০ গ্রামের উপর থেকে ৮০০ গ্রাম পর্যন্ত ওজনের ইলিশ প্রতি কেজি ২৭০০-২৮০০ টাকা, এক কেজি ওজনের ইলিশ প্রতি কেজি প্রায় ৩২০০ টাকায় পাইকারি বিক্রি করা হচ্ছে।
সফিক নামে এক ক্রেতা জানান, যে হারে মাছ উঠেছে। তার তুলনায় মাছের দাম অনেক চড়া। খুচরা বিক্রেতাদের কাছ থেকে মাছ কেনা অনেকটা অসম্ভব হয়ে পড়েছে।
আড়তদার কামাল হোসেন জানান, আগের তুলনায় মাছ একটু বেশি থাকলেও দাম কমেনি। দাম বেশি হওয়ায় ক্রেতা অনেক কম। বাজারে মাছের দাম কমলে ক্রেতা পাওয়া যেত। যার কারণে আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। চাঁদপুরের লোকাল মাছ অনেক কম। দক্ষিণাঞ্চলের মাছই বেশি। আমাদের বাজারে চাঁদপুরের লোকাল মাছ চলে বেশি। লোকাল মাছের বাজার অনেক চড়া। বেশি দাম থাকার কারণে বিক্রিও কম।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া