চাঁদপুর শহরে পু্‌কুর ভরাট করার অভিযোগে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড
২৬ মে, ২০২৬ ০৫:২৯ অপরাহ্ন

  

চাঁদপুর শহরে পু্‌কুর ভরাট করার অভিযোগে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৭-০৫-২০২৫ ০৩:৩২ অপরাহ্ন
চাঁদপুর শহরে পু্‌কুর ভরাট করার অভিযোগে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড
চাঁদপুর জেলা প্রশাসন ও চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে চাঁদপুর সদরের আলিমপাড়া এলাকায় প্রতাপ সাহা মন্দিরের বিপরীত পাশে বালু দিয়ে পুকুর ভরাট করার বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (৭মে) চাঁদপুর সদরের আলিমপাড়া এলাকায় যৌথ ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল এমরান খান।

অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, (সংশোধিত ২০১০) এর ৬(৪)) ধারা লংঘন করে জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট করায় অভিযুক্ত ব্যক্তিকে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

এসময় পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অন্যান্য কর্মচারিরা উপস্থিত ছিলেন। অভিযানে আইন শৃংখলা রক্ষার্থে চাঁদপুর সদরের একদল পুলিশ ফোর্স সক্রিয় সহযোগিতা করেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৭-০৫-২০২৫ ০৩:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 128 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া