দেবপুরে শিশুকে বাঁচাতে গিয়ে অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৫
১৯ মে, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

দেবপুরে শিশুকে বাঁচাতে গিয়ে অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৫

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৭-০৫-২০২৫ ০৪:০৭ অপরাহ্ন
দেবপুরে শিশুকে বাঁচাতে গিয়ে অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৫
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর সদর উপজেলার দেবপুরে এক শিশুকে বাঁচাতে গিয়ে দু সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এনাম হোসেন (২২) নামের এক যুবকের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। একই ঘটনায় দু অটোরিকশা চালকসহ অপর ৬ জন মারাত্মক আহত হয়েছেন। এদের সবাইকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ঢাকাতে রেফার করা হয়েছে।

বুধবার (৭ মে ) দুপুরে ঘটনাটি ঘটে দেবপুর মাদ্রাসার পাশে। নিহত এনাম হোসেন (২০) হাজীগঞ্জের ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের মুন্সী বাড়ির খোরশেদ আলমের ছেলে। আহতরা হলেন: হেঞ্জু মিয়া (৬২), আয়শা (৬), সিহাব (১৭), পারভেজ (২৩) ও সীমা (২৩)।

প্রত্যক্ষদর্শী শরীফ হোসেনসহ একাধিক ব্যক্তি জানান, দেবপুরে মাদ্রাসার সামনে দিয়ে দ্রুত গতিতে দুটি সিএনজি চালিত অটোরিকশা বিপরীতমুখী অতিক্রমকালে আয়শা (৬) নামের এক শিশু সড়কের উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে দৌড় মারে। এ সময় চাঁদপুর থেকে হাজীগঞ্জমুখী সিএনজিটি ব্রেক কষলে তা সড়কের বিপরীত পাশ দিয়ে চাঁদপুরমুখী অপর একটি সিএনজি চালিত অটেরিকশাকে সজোরে ধাক্কা মারে।

এ সময় একটি অটোরিকশা সড়কের পাশের মেহগনি গাছে সজোরে ধাক্কা খায়, অপরটি সড়কেই উল্টে যায়। এতে যাত্রী এনামের দেহের উপরিভাগ ছিন্ন ভিন্ন হয়ে যায়। তাৎক্ষণিক আহত সবাইকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী শরীফ হোসেন আরো জানান, আমার দেখা মতে আহত ৬ জনের মধ্যে ৪ জনের অবস্থাই বেগতিক। ঘটনার পরে নিহতের পকেটে থাকা তার ভোটার আইডি দেখে জানতে পেরেছি তার নাম এনাম।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৭-০৫-২০২৫ ০৪:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 141 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া