ফরিদগঞ্জে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
০১ জুন, ২০২৬ ১২:২৯ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৭-০৫-২০২৫ ০৭:০৮ অপরাহ্ন
ফরিদগঞ্জে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে আবদুল্লাহ (২) ও মাহফুজ (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৭ মে ) সকালে গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা ও রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

আবদুল্লাহ ষোলদানা গ্রামের মো. রুবেলের ও মো. মাহফুজ সাহেবগঞ্জ গ্রামের কাতার প্রবাসী মাহবুবের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সকলের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরের পানিতে ডুবে পৃথক স্থানে শিশু আবদুল্লাহ ও মাহফুজের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পারভেজ আহমেদ বলেন, দু শিশুকে হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই মারা গেছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৭-০৫-২০২৫ ০৭:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 115 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া