স্বেচ্ছাচারীতা দূর করে কলেজটিকে ঢেলে সাজানো হবে: লায়ন হারুন
০২ জুন, ২০২৬ ০৫:০৫ পূর্বাহ্ন

  

স্বেচ্ছাচারীতা দূর করে কলেজটিকে ঢেলে সাজানো হবে: লায়ন হারুন

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
০৮-০৫-২০২৫ ১১:১৪ পূর্বাহ্ন
স্বেচ্ছাচারীতা দূর করে কলেজটিকে ঢেলে সাজানো হবে: লায়ন হারুন

ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ কলেজে আসার খবর পেয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রানী সাহা কলেজ ছেড়ে আত্মগোপণে চলে গেলেন। গতকাল বুধবার (৭ মে) এই ঘটনা ঘটে। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ছাড়াই নবগঠিত এডহক কমিটির সভাপতি কলেজ শিক্ষক মিলনায়তনে পরিচিত সভা করেন। এই বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রানী সাহাকে তার মুঠো ফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।
জানাগেছে, তিনজন সিনিয়র শিক্ষক কে ডিঙিয়ে ক্ষমতার অপব্যবহার করে ভারপ্রাপ্ত অধ্যক্ষর  চেয়ারে বসার পর নানান অনিয়ম দুর্নীতি, স্বেচ্ছাচারীতাসহ অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়েছেন। ইতোপূর্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রানী সাহার বিরুদ্ধে এসব অভিযোগ এনে সংশ্লিষ্ট প্রশাসন বরাবর লিখিত অভিযোগ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে অভিভাবক, শিক্ষকদের একাংশ ও স্থানীয় ভুক্তভোগীরা।
সরকারি আদেশের এক চিঠি ও সভায় উপস্থিতিদের দেওয়া বক্তব্য থেকে জানা যায়,  গত ২৪ এপ্রিল জাতীয় বিশ^বিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার (স্মারক নং- ওঘঝঙ২-৩/০০১০৬/২০১৬/৩৯১৫/৬৭৩৮) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাবেক সভাপতি ডা. আনোয়ারা হকের পরিবর্তে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদকে কলেজের এডহক কমিটির সভাপতি করে অধ্যক্ষকে চিঠি প্রদান করেন। সেই অনুযায়ী বুধবার (৭ মে ২০২৫) সকালে কলেজের নবনির্বাচিত সভাপতি হিসেবে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ কলেজে আসেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রানী সাহা কলেজের নিজ কক্ষে উপস্থিত থাকলেও নতুন সভাপতি  কলেজ ক্যাম্পাসে আসার খবর পেয়ে তড়িঘড়ি করে আত্মগোপণে চলে যান।
কলেজে এসে অধ্যক্ষের রুমে তালাবদ্ধ দেখে নয়া সভাপতি শিক্ষক মিলনায়তনে বসে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তার মুঠো ফোনে কল করলেও তিনি রিসিভ করেন নি। কলেজের অন্যান্য শিক্ষকরা কল দিলেও রহস্যজনক কারনে অনেকের কল রিসিভ করেন নি, তবে এক শিক্ষকের কল রিসিভ করে তিনি বাহিরে আছেন মর্মে জানিয়ে বলেন আমি কখন আসি বলতে পারবোনা।
কলেজ টির্চাস কাউন্সিলের সেক্রেটারী ও সহকারি অধ্যাপক দেলোয়ার হোসেন জানান, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ কলেজের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন, তারা এইমাত্র শুনেছেন। প্রায় ১০ দিন পূর্বে এডহক কমিটি গঠন হলেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাউকে এই বিষয়ে কিছুই জানান নি। তিনি জরুরী কাজে কিছুক্ষণ পূর্বে বাইরে গিয়েছেন বলে আমরা এই মাত্র একজন শিক্ষকের মাধ্যমে শুনেছি।

কলেজের সাবেক অভিভাবক ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন খান জানান, সাবেক এমপি হিসেবে নয় লায়ন মো. হারুনুর রশিদ আজ কলেজে এসেছেন নয়া কমিটির সভাপতি হিসেবে। কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার আসার কথা শুনে পালিয়ে গেছেন। এটি দুঃখজনক।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রানী সাহার এমন কান্ডে সভায় উপস্থিতের মধ্যে চাঞ্চল্য হয়েছে, অনেকেই বলেছেন, ভারপ্রাপ্ত অধক্ষের নানান দূর্নীতি দৃশ্যমান হওয়ার কারনে নতুন সভাপতি কলেজ ক্যাম্পাসে আসার খবর পেয়ে তিনি পালিয়ে গেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি লায়ন মো. হারুনুর রশিদ জানান, আমি কলেজের সভাপতি হিসেবে চিঠি গত ২৪ এপ্রিল পেয়েছি। অনলাইনে তাৎক্ষনিক ও ডাকযোগে এতদিনে সেই চিঠি  পেয়েছেন নিশ্চিত। কিন্তু বুধবার (৭ মে ) সকালে কলেজে এসে জানলাম কেউই এই বিষয়ে কিছুই জানেন না, যা দুঃখজনক। অধ্যক্ষ এ কাজটি ঠিক করেননি।
ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনুপস্থিতিতে কলেজ টির্চাস কাউন্সিলের সেক্রেটারী ও সহকারি অধ্যাপক দেলোয়ার হোসেনের পরিচলানয় প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিতিদের পরিচিত পর্ব শেষে এডহক কমিটির নতুন সভাপতি বিভিন্ন বিভাগীও অধ্যাপকদের নানান অভিযোগ অনুযোগ শুনেন। এ সময় সভাপ্রধান নতুন এডহক কমিটির সভাপতি বলেন,  এ অঞ্চলে শতভাগ শিক্ষার আলো ছড়িয়ে দিতে এ কলেজটি প্রতিষ্ঠার সাথে আমি জড়িত ছিলাম। প্রতিষ্ঠারপর আমি সহ-সভাপতির দায়িত্ব পালন করেছি। হঠাৎ আমার সহ-সভাপতির পদটি উধাও হয়ে যায়। এলাকায় শিক্ষা বিস্তারের স্বার্থে আমি তখন এ নিয়ে তেমন কোন কথা বলিনি। নানান অনিয়ম দূর্নীতির কথা শুনেছি। উধাও হয়ে যাওয়া সহ-সভাপতির পদটি এলকাবাসী ও আপনাদের চাহিদার প্রেক্ষিতে এখন যেহেতু সভাপতি হিসেবে ফিরে পেয়েছি। তাহলে সকল প্রকার অনিয়ম দূর্নীতি ও স্বেচ্ছাচারী মনোভাব দূর শিক্ষার্থীদের আলোকিত জীবনের কথা ভেবে সম্মিলিত উদ্যোগ এ কলেজটিকে ঢেলে সাজানো হবে।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৮-০৫-২০২৫ ১১:১৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 413 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া