হাজীগঞ্জে মাসব্যাপী কুটির শিল্প পণ্য মেলার উদ্বোধন
১৯ মে, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জে মাসব্যাপী কুটির শিল্প পণ্য মেলার উদ্বোধন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৮-০৫-২০২৫ ১১:৫০ পূর্বাহ্ন
হাজীগঞ্জে মাসব্যাপী কুটির শিল্প পণ্য মেলার উদ্বোধন
হাজীগঞ্জে উদ্বোধন হয়ে গেলো কুটির শিল্প পণ্য মেলার। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী এই কুটির শিল্প পণ্য মেলার উদ্বোধন ঘোষণা করা হয়।

বুধবার (৭ মে) বিকেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হাজীগঞ্জ-কচুয়া সড়কের পাশে মকিমাবাদ-কাজিরগাঁও চৌরাস্তা এলাকায় ফিতা কেটে এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত (উড়িয়ে) করে এ মেলার উদ্বোধন করেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সর্বস্তরের সংবাদকর্মীগণ।

উদ্বোধন শেষে মেলার আয়োজকরা হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফসহ অন্য সকল সংবাদকর্মীকে ফুল দিয়ে বরণ করে নেন।

কাজী এন্টারপ্রাইজের পক্ষে উপস্থিত ছিলেন মো. শাহেদুল ইসলাম চাঁদ (চান মিয়া) ও মো. আকতার হোসেন।

প্রেস ব্রিফিংয়ে চাঁন মিয়া জানান, চিত্ত-বিনোদনের অংশ হিসেবে হাজীগঞ্জে মেলার আয়োজন করা হয়েছে। শিশু-কিশোররা এখন মোবাইল ফোনে আসক্ত। নগরায়নের এ যুগে খেলাধুলা ও চিত্ত বিনোদনের জন্যে পর্যাপ্ত সুযোগ-সুবিধাও নেই। তাই উন্মুক্ত পরিবেশে আমরা আজ (বুধবার) মাসব্যাপী কুটির শিল্প পণ্য মেলার উদ্বোধন করেছি। এখানে বিনোদনের জন্যে শিশুতোষ ১২টি রাইড ও সার্কাসের আয়োজন রয়েছে।

অসামাজিক কার্যক্রম মুক্ত পরিবেশ উল্লেখ করে তিনি আরো বলেন, সন্ধ্যায় আলোকসজ্জার মাধ্যমে মেলার স্থলকে সৌন্দর্য্যময় ও আলোকিত করা হয়েছে, যা সবার মন কেড়ে নেবে। মেলায় আগত দর্শনার্থীগণ চমৎকার পরিবেশে সময় কাটানোর পাশাপাশি কেনাকাটা ও ভোজন-বিলাস করতে পারবেন।

এ সময় তিনি প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে মেলার আয়োজক কমিটির সদস্য মো. কামাল হোসেন ও মো. আবুল প্রমুখ উপস্থিত ছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৮-০৫-২০২৫ ১১:৫০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 118 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া