শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৮-০৫-২০২৫ ০২:২০ অপরাহ্ন |
বুধবার (৭ মে) সরেজমিনে জানা গেছে, সাগর মিজি দীর্ঘ দিন যাবৎ দক্ষিণ উদ্দমদী গ্রামে বিভিন্ন ব্যক্তির জায়গা সম্পত্তি বিনষ্ট করে ড্রেজার দিয়ে বালির ব্যবসা করে আসছিল।
এলাকাবাসী একাধিকবার নিষেধ করা সত্ত্বেও অন্যের ক্ষতি করে অবৈধভাবে বালির ব্যবসা করায় অতিষ্ঠ হয়ে ভুক্তভোগীরা মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিতভাবে অভিযোগ করা হয়।
সে অভিযোগের ভিত্তিতে বুধবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে মতলব দক্ষিণ থানা পুলিশ সাথে নিয়ে দক্ষিণ উদ্দমদী ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালানো হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সেখানে গিয়ে সত্যতা প্রমানিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার মালিক সাগর মিজিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অপরদিকে অবৈধভাবে ড্রেজার ব্যবসা বন্ধ করার জন্য নির্দেশনা দেয়া হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া